ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি হতাশ যে দেশের আচরণে

২৫ জুন ২০২৬, ০৪:৪৫ PM , আপডেট: ২৫ জুন ২০২৬, ০৪:৫৮ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে আশানুরূপ সমর্থন না পাওয়ায় ইউরোপের মিত্র দেশগুলোর ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হতাশায় করেছেন তীব্র সমালোচনাও।

ওভাল অফিসে ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, এই অভিযানে ওয়াশিংটনের কোনো সহায়তার প্রয়োজন ছিল না। তবে ইউরোপীয় সরকারগুলোর কাছ থেকে আরও দৃঢ় সমর্থন পেলে তিনি খুশি হতেন। 

ট্রাম্প সুনির্দিষ্টভাবে বেশ কয়েকটি মিত্র দেশের নাম উল্লেখ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি ইতালি, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের ভূমিকায় ‘হতাশ’ হয়েছেন বলে জানান। এর পাশাপাশি স্পেনের কড়া সমালোচনা করে দেশটির বর্তমান অবস্থাকে একটি ‘হরর শো’ হিসেবে আখ্যায়িত করেন। 

ইউরোপীয় মিত্ররা যুদ্ধের ময়দানে পর্যাপ্ত সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে বলে ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন। 

বিশেষ করে স্পেনের সঙ্গে ওয়াশিংটনের দূরত্ব এখন সবচেয়ে বেশি স্পষ্ট। ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য স্পেনের মাটিতে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানায় মাদ্রিদ। স্পেনের এই অনমনীয় অবস্থানের পর থেকেই দেশটির ওপর চরম অসন্তুষ্ট মার্কিন প্রশাসন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কঠোর অবস্থান এবং ন্যাটোর অভ্যন্তরে তৈরি হওয়া এই ফাটল আগামী দিনে ট্রান্স-আটলান্টিক (আমেরিকা ও ইউরোপের মধ্যকার) কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬