ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

২৫ জুন ২০২৬, ০৫:০৭ PM
ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপ

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপ © সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৭১ জন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

বুধবার গভীর রাতে ভেনেজুয়েলার উত্তর ক্যারিবীয় উপকূলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে আশঙ্কা প্রকাশ করেছিল, শক্তিশালী এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে সর্বশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৬৪ জন এবং আহতের সংখ্যা ৯৭১ জন বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন, সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে।

গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে এ ঘটনাকে। এর কম্পন দেশটির বিস্তীর্ণ এলাকা ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬