খেলার সময় ৫০ ফুট গভীর কূপে পড়ে গেল শিশু

১৩ এপ্রিল ২০২৪, ১০:৩৩ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
কূপটি থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে

কূপটি থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে © আনন্দবাজার

ভারতের মধ্যপ্রদেশের রেবা জেলায় খেলতে খেলতে ৫০ ফুট গভীর কূপে পড়ে গেছে ছয় বছরের শিশু। শুক্রবার (১২ এপ্রিল) একটি কৃষিজমিতে খেলার সময় কূপের মধ্যে পড়ে যায় শিশুটি। তাকে উদ্ধারের জন্য তৎপর হয়েছে প্রশাসন। যে কূপের মধ্যে বালক পড়ে গিয়েছে, সেটির ব্যাস ৬ সেন্টিমিটার। রেবার অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার জানিয়েছেন, শিশুটি এখনও কূপের মধ্যে আটকে আছে।

অনিল বলেন, ‘শিশুটি খেলতে গিয়ে কূপের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে বের করে আনতে অভিযান শুরু করে। দু’টি বড় বড় যন্ত্র এনে অভিযান চলছে। খুব শিগগিরই শিশুটিকে উদ্ধার করা হবে বলে আশা তার।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির ৩৬৫ কোটির সম্পত্তি জব্দ

অনিল জানিয়েছেন, বারাণসী থেকে উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছাবে। শিশুটির সঠিক অবস্থান জানার চেষ্টা চলছে। একটি সমান্তরাল গর্ত খননের প্রক্রিয়াও চলছে যাতে আটকে পড়া ছয় বছরের শিশুটিকে নিরাপদে বার করা যায়। তার শ্বাসপ্রশ্বাস নিয়ে যাতে কোনও অসুবিধা না হয়, তার বন্দোবস্তও করা হচ্ছে বলে জানান তিনি। খবর: আনন্দবাজার।

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950