যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনের সময় মসজিদের বাইরে গোলাগুলি, আহত ৩

১২ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ঈদুল ফিতরের আয়োজন চলাকালে মসজিদের বাইরে দুই গ্রুপের গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন। গুলিতে আহতসহ পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের পরে ঈদ উদ্‌যাপনকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় সেখানে হাজারখানেক মানুষ উপস্থিত ছিলেন। ক্লারা মোহাম্মদ মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে। তবে ঈদুল ফিতরকে নিশানা করে এই ঘটনা ঘটেছে, তেমন কোনো ইঙ্গিত দেয়নি স্থানীয় পুলিশ।

পুলিশ কমিশনার কেভিন বেথেল সাংবাদিকদের বলেছেন, আজ আমাদের ভাগ্য ভালো যে, বেশি মানুষ গুলিবিদ্ধ বা কেই নিহত হননি।
তিনি জানান, বিকেলের দিকে ওয়েস্ট ফিলাডেলফিয়া পার্কে ঈদ উদযাপন করছিলেন হাজারখানেক মানুষ। তখন প্রায় ৩০টি গুলি চালানো হয়।

ফিলাডেলফিয়া পুলিশ কমিশনার বলেন, আমরা জানতে পেরেছি, পার্কের মধ্যে দুটি দল গুলি বিনিময় করেছে।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ঈদ আমাদের মুসলিম প্রতিবেশীদের জন্য সর্বদা আনন্দের সময় হওয়া উচিত। আমি ফিলাডেলফিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রত্যেক সদস্যের জন্য শোকাহত, আজ বন্দুক সহিংসতায় যাদের উদযাপন নষ্ট হয়ে গেছে।

একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950