আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সাইমন হ্যারিস

০৯ এপ্রিল ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
সাইমন হ্যারিস

সাইমন হ্যারিস © সংগৃহীত

আয়ারল্যান্ডের পার্লামেন্ট সাইমন হ্যারিসকে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তিনি দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন।

গত মাসে প্রধানমন্ত্রী লিও ভারাদকার আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন। তার স্থলাভিষিক্ত হলেন সাইমন হ্যারিস।
মঙ্গলবার হ্যারিস মনোনয়ন নিশ্চিত হওয়ার পর পার্লামেন্টের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্বতন্ত্র সদস্যদের পাশাপাশি তার জোটসঙ্গী ফিয়ানা ফেইল ও গ্রিন পার্টির সমর্থন পান তিনি।  

ভারাদকারের পদত্যাগের ঘোষণার কয়েকদিন পর গত মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইন গেইল দলের নতুন নেতা নির্বাচিত হন ৩৭ বছর বয়সী সাবেক স্বাস্থ্য ও উচ্চশিক্ষা মন্ত্রী হ্যারিস।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে আমি মনোনয়ন নিয়েছি। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার সম্মানে আমি যা করতে পারি, তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তার প্রার্থিতা সমর্থনকারী জোট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হ্যারিস বলেন, তিনি ঐক্য ও সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনায় নেতৃত্ব দিতে চান।

হ্যারিসের আগে ভারাদকারই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। ভারাদকার ৩৮ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

 
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950