ভর্তি করাতে রাজি হননি চিকিৎসকরা, হাসপাতালের গেটেই সন্তান প্রসব

০৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রসূতিকে হাসপাতালে ভর্তি করাতে রাজি হননি চিকিৎসকরা। বাধ্য হয়ে হাসপাতালের দরজার সামনেই সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এ ঘটনায় সরকারি হাসপাতালের তিনজন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

শুক্রবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গর্ভবতী এক নারীকে হাসপাতালে ভর্তির অস্বীকৃতি জানানোর পরে হাসপাতালের গেটের কাছে সন্তান জন্ম দেন এক নারী। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দেশটির জয়পুরের এক সরকারি হাসপাতালের তিন আবাসিক ডাক্তারকে বরখাস্ত  করেছে রাজস্থান সরকার।

রাজ্যটির মেডিকেল শিক্ষার অতিরিক্ত মুখ্য সচিব শুভ্র সিং বলেছেন, বিষয়টি প্রকাশ্যে আসার পর দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম বলছে,  বুধবার (০৩ এপ্রিল) জয়পুরের কানওয়াটিয়া হাসপাতালে এক প্রসূতিকে ভর্তি করাতে নিয়ে যান তার পরিবারের সদস্যেরা। তখন  চিকিৎসকেরা তাকে দেখে জানান, এখনই ভর্তি হওয়ার প্রয়োজন নেই। পরে প্রসূতিকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হয়।

এরপর হাসপাতাল থেকে বের হওয়ার সময়ই ওই নারীর প্রসব যন্ত্রণা শুরু হয়। যার ফলে হাসপাতালের দরজায় সন্তান প্রসব করতে বাধ্য হন ভুক্তভোগী ওই নারী।

রোগীর পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা ওঠার পরেও হাসপাতালের কাছ থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। এরপরই হাসপাতালে বিক্ষোভ করেন রোগীর আত্মীয়রা। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

অতিরিক্ত মুখ্যসচিব শুভ্রা সিং জানিয়েছেন, বিষয়টি প্রকাশ্যে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে তিন জন চিকিৎসকের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তারা হলেন, কুসুম সাইনি, নেহা রাজাওয়াত এবং মনোজ। অন্যদিকে জয়পুরের কানওয়াটিয়া হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট রাজেন্দ্র সিং তানওয়ারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধেও দায়িত্বে গাফিলতির অভিযোগ রয়েছে। ভুক্তভোগী প্রসূতি এবং তার সদ্যোজাত সন্তান সুস্থ রয়েছেন। 

ট্যাগ: ভারত
সীমিত পরিসরে রাফাহ সীমান্ত খুলে দিল ইসরায়েল
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১,৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা আইনের খসড়া প্রকাশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬