অরুণাচলের ৩০ স্থানের নতুন নাম দিল চীন, ক্ষুব্ধ ভারত

০২ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM

সীমান্ত নিয়ে চীন-ভারত বিরোধ বহু পুরোনো। সম্প্রতি অরুণাচল প্রদেশ নিয়ে ভারত-চীনের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। অরুণাচল প্রদেশের আরও ৩০টি জায়গার নাম পরিবর্তন করেছে বেইজিং। এমনকি ১ মে থেকে এই নতুন নাম কার্যকর হবে বলে জানিয়েছে চীন। হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (১ এপ্রিল) অরুণাচলের ৩০টি অঞ্চলের নাম নিজেদের মতো করে প্রকাশ করে চীন। এ নিয়ে চতুর্থ দফায় প্রদেশটির বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি।

এবার ১১টি আবাসিক এলাকা, ১২টি পার্বত্য এলাকা, ৪টি নদী, ১টি হ্রদ, ১টি গিরিপথ ও ১টি ফাঁকা ভূমির নাম রেখেছে চীন। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে জানানো হয়েছে সামনের মাসের প্রথম দিন থেকেই এসব নাম কার্যকর হতে যাচ্ছে।

এদিকে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ভারত। অরুণাচল রাজ্যকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘চীনের দেয়া নাম এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।’

এর আগে ২০১৭ সালে প্রথমবার অরুণাচলের ৬টি স্থানের চীনা নাম প্রকাশ করা হয়। পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় ১৫টি আর ২০২৩ সালে তৃতীয় দফায় আরও ১১টি স্থানের নামের তালিকা প্রকাশ করে চীন।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬