সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৮

০২ এপ্রিল ২০২৪, ১২:৫৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM

সিরিয়ায় অবস্থিত ইরানি কনস্যুলেটের এনেক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন কমান্ডারসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামাসকাসে ইসরায়েলি বিমান বাহিনী এ হামলা চালিয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানাও এক প্রতিবেদনে জানিয়েছে, “দামাসকাসের মাজেহতে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছে ইসরায়েল।”

রয়টার্সসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে ইসরায়েলের এ হামলায় ইরানি বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে, হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের কনস্যলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ভেতর যারা ছিলেন তাদের সবাই আহত অথবা নিহত হয়েছেন।

তবে ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবারি এবং তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হননি। কনস্যুলেটের যে ভবনটিতে হামলা হয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছে ইরানি বার্তাসংস্থা নূর নিউজ।

যদিও হামলার পর সিরিয়ার বার্তাসংস্থা সানা নিউজ জানিয়েছিল, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো একটি ক্ষেপণাস্ত্র কনস্যুলেটের এনেক্স ভবনে আঘাত হানতে সমর্থ হয়।

গত সপ্তাহে সিরিয়ার আরেকটি বড় হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় ৫৩ জন নিহত হন। যার মধ্যে ৩৮ সিরীয় সেনা এবং হিজবুল্লাহর ৭ যোদ্ধা ছিলেন।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬