লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে রকেট হামলা

০১ এপ্রিল ২০২৪, ১২:৩৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহর বাড়িতে আরপিজি (রকেট প্রোপেলড গ্রেনেড) হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩১ মার্চ) সকালে ত্রিপোলির হেয় আনদালুস এলাকায় তার বিলাসবহুল বাড়িটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

লিবিয়ার মন্ত্রিসভার এক সদস্য বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যেসব রকেট ব্যবহার করা হয়েছে, সেগুলোর বিধ্বংসী ক্ষমতা গ্রেনেডের সমপর্যায়ের। তবে হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর বাসভবনেরও বড় কোনো ক্ষতি হয়নি।

আবদুলহামিদ আল দিবেইবাহর বাসভবনের অবস্থান ত্রিপোলির অভিজাত এলাকা হায়ে আন্দালুসে। এই এলাকাটি ভূমধ্যসাগরের তীরবর্তী। হায়ে আন্দালুসের বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর থেকে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।  

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো অভিযান শুরু করার পর ২০১৪ সালে পূর্ব লিবিয়া ও পশ্চিম লিবিয়া— দু’ভাগে ভাগ হয়ে যায় দেশটি। দুই অংশের প্রশাসন পরস্পরের প্রতি ব্যাপক বৈরী মনোভাব পোষণ করেন।

দিবেইবার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের সরকার দুই অংশের মধ্যে বিরোধ মেটানোর চেষ্টা করছে। ঐক্যবদ্ধ লিবিয়া গঠনের উদ্দেশ্যে ২০২১ সালে নির্বাচন হওয়ার কথা ছিল দেশটিতে, কিন্তু সেই নির্বাচন এখনও হয়নি। পলে দেশটির রাজনৈতিক সংঘাত মেটার সম্ভাবনাও তেমন দেখা যাচ্ছে না। [সূত্র : রয়টার্স]

 
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬