রাত না কাটালে ফেলের হুমকি, বিশ্বভারতী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর

৩১ মার্চ ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উর্দু, আরবি, পারসিক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবদুল্লা মোল্লা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উর্দু, আরবি, পারসিক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবদুল্লা মোল্লা © হিন্দুস্তান টাইমস

ফেল করানোর হুমকি দিয়ে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে। উর্দু, আরবি, পারসিক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবদুল্লা মোল্লার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দিয়েছেন বিভাগের তিন ছাত্রী। অভিযোগপত্রে তাঁরা বলেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন ছাড়াও হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দিয়েছেন শিক্ষক।

ছাত্রীদের অভিযোগ, ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক ও মানসিক হেনস্থা করেন আবদুল্লা মোল্লা। অশালীনভাবে স্পর্শ করেন তিনি। তাঁর সঙ্গে রাত্রিযাপন না করলে কষ্ট পেতে হবে বলে হুমকি দেন। গভীর রাতে অশালীন মেসেজ করেন তিনি। জবাব না দিলে ফেল করানোর হুমকি দেন।

এ বিষয়ে শুক্রবার বিশ্বভারতীর ইন্টারন্যশনাল কমপ্লেইন কমিটির কাছেও অভিযোগ করেন তিন ছাত্রী। পরে শনিবার থানায় অভিযোগ দেন। এক ছাত্রী লিখেছেন, গত ২৯ জানুয়ারি তাকে অশালীনভাবে স্পর্শ করেন অধ্যাপক, খারাপ ইঙ্গিতও দেন। হোয়াটসঅ্যাপে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে কুপ্রস্তাব দেন তিনি। একই ঘটনা ঘটেছে অন্য দুই সহপাঠীর সঙ্গেও।

আরো পড়ুন: দরজা ভেঙে ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ পান অধ্যাপক বাবা

অভিযোগ পেলেও আবদুল্লা মোল্লার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। বিশ্বভারতী কর্তৃপক্ষও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে অভিযুক্ত অধ্যাপক বলেছেন, ‘আমি কোনও ছাত্রীকে খারাপ মেসেজ দিইনি। কারা অভিযোগ করেছে জানি না। আমি এত বছর ধরে বিশ্বভারতীতে পড়ালেও আমার বিরুদ্ধে আজও কোনও অভিযোগ ওঠেনি।’ খবর: হিন্দুস্তান টাইমস।

সভা ডাকল এনটিআরসিএ
  • ১১ মার্চ ২০২৬
সকল বাস টার্মিনালে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম কাজ করবে: শিমু…
  • ১১ মার্চ ২০২৬
সাভারে নারীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকা…
  • ১১ মার্চ ২০২৬
ডেঙ্গু থেকে রক্ষা পেতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর ভিডিও …
  • ১১ মার্চ ২০২৬
স্কুলের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল নিয়ে যা বললেন গণশিক্…
  • ১১ মার্চ ২০২৬
আপ বাংলাদেশ ভেঙে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে শনিবার
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081