লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে এবার ইসরায়েলের বিমান হামলা

৩০ মার্চ ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার (৩০ মার্চ) ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে জাতিসংঘের পর্যবেক্ষকরা আহত হয়েছেন।

দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার একটি ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্ত শহর রমেশের বাইরে জাতিসংঘের প্রযুক্তিগত পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন পর্যবেক্ষক আহত হয়েছেন।

তবে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের গাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই। ইউনিফিল কিংবা জাতিসংঘের কারিগরি পর্যবেক্ষক মিশন ইউএনটিএসও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, হামলার শিকার গাড়িতে জাতিসংঘের তিনজন কারিগরি পর্যবেক্ষক ও একজন লেবানিজ অনুবাদক ছিলেন। ইসরায়েলি হামলায় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অপর একটি সূত্র জানিয়েছে।

গত ৭ অক্টোবরে পর থেকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রত্যেক দিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে হিজবুল্লাহর। প্রায় ছয় মাসের এই হামলা-পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষে সামরিক-বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে, গত বছরের নভেম্বরে ইউনিফিল জানায়, দক্ষিণ লেবাননে ইউনিফিলের একটি গাড়ি ইসরায়েলি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ঘটনায় কোনও হতাহত হয়নি। গত মাসে দেশটিতে নিযুক্ত জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন বলেছে, লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে রয়টার্সের এক সাংবাদিককে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬