৪৬ কোটি টাকার আয়কর নোটিশ পেয়ে হতবাক কলেজছাত্র

৩০ মার্চ ২০২৪, ১১:১০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
৪৬ কোটি টাকা লেনদেন সংক্রান্ত আয়কর নোটিশ পেয়েছেন ভারতের এক কলেজছাত্র

৪৬ কোটি টাকা লেনদেন সংক্রান্ত আয়কর নোটিশ পেয়েছেন ভারতের এক কলেজছাত্র © প্রতীকী ছবি

নিজের নামে একটি সংস্থা আছে জানেনই না কলেজছাত্র। তবে তার ৪৬ কোটি টাকা লেনদেন সংক্রান্ত আয়কর নোটিশ পেয়ে বিষয়টি জানতে পারেন। এ খবরে অবাক ২৫ বছর বয়সী কলেজছাত্র প্রমোদকুমার ডান্ডোটিয়া। তিনি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার বাসিন্দা। 

সম্প্রতি কলেজছাত্রকে আয়কর বিভাগ থেকে নোটিশ পাঠানো হয়। তাতে বলা হয়, প্রমোদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪৬ কোটি টাকা লেনদেন হয়েছে। আয়কর বিভাগের পাশাপাশি তাকে নোটিশ পাঠায় জিএসটি বিভাগও। 

সে নোটিস অনুযায়ী, ২০২১ সালে তাঁর প্যান কার্ড ব্যবহার করে দিল্লি এবং মুম্বাইয়ে একটি সংস্থা চালু করা হয়েছে। সে সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই লেনদেন হয়েছে এ টাকা। আয়কর এবং জিএসটি নোটিশ হাতে পেয়ে হতবাক হয়ে যান কলেজছাত্র প্রমোদ। পুলিশের দ্বারস্থ হন তিনি। 

প্রমোদের কথায়, ‘আমি গোয়ালিয়রের সামান্য কলেজছাত্র। আয়কর এবং জিএসটি থেকে নোটিশ পেয়ে জানতে পারি, আমার প্যান কার্ড ব্যবহার করে ২০২১ সালে সংস্থা চালু করা হয়েছিল মুম্বাই এবং দিল্লিতে। আমি জানি না কীভাবে আমার প্যান কার্ডের অপব্যবহার হয়েছে এবং কীভাবে লেনদেন হয়েছে।’

আরো পড়ুন: আইরিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থী

তিনি জানিয়েছেন, নোটিশ পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলেছেন। এরপর থানায় অভিযোগ জানানোর চেষ্টা করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শিয়াজ কেএম সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। সব নথি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে তিনি জানান। খবর: আনন্দবাজার।

৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চে উঠতে গিয়ে মৃত্যু, সড়কেও ঝরছে প্রাণ—নজরদারি বাড়ানোর দা…
  • ১৯ মার্চ ২০২৬
স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী
  • ১৯ মার্চ ২০২৬
স্বাভাবিক মৃত্যু চাই: ডা. মাহমুদা মিতু
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে একদিনে সেবা নিলেন ৬৮৫ রোগী,…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence