শিক্ষার্থীদের ক্ষতি করছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক—ক্ষতিপূরণ চেয়ে মামলা 

২৯ মার্চ ২০২৪, ১১:৫৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
বিশ্বের শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম

বিশ্বের শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম © ইন্টারনেট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের বিষয়বস্তুগুলি শিক্ষার্থীদের ক্ষতি করেছে বলে অভিযোগ তুলেছে চারটি কানাডিয়ান স্কুল বোর্ড। এ জন্য তাদের কাছ থেকে ৪ বিলিয়ন কানাডিয়ান ডলার ক্ষতিপূরণ চেয়েছে তারা। এ জন্য মামলা করেছে পবোর্ডগুলো।

টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, পিল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড ও অটোয়া-কার্লটন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এ পদক্ষেপ নিয়েছে বলে রয়টার্স ও সাউথ চায়না মর্নিং পোস্ট বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে। বোর্ডগুলো বিবৃতি বলেছে, বিষয়বস্তুগুলো বাধ্যতামূলক ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এতে শিশুদের  চিন্তাভাবনা, আচরণ ও শেখার পদ্ধতি প্রভাবিত হচ্ছে। 

আরো পড়ুন: ইনস্টাগ্রাম ও থ্রেডসে রাজনৈতিক কনটেন্ট নিয়ন্ত্রণ শুরু মেটার

এগুলো শিক্ষার্থীদের শেখার ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সংকট তৈরি করছে। ফলে স্কুলগুলোকে সহায়তা কর্মসূচিতে আরও বেশি বিনিয়োগ করার প্রয়োজন পড়বে। গবেষণায় দেখা গেছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম আসক্তি তৈরি করতে পারে। এর দীর্ঘ ব্যবহার উদ্বেগ ও বিষণ্নতার বাড়াতে পারে। 

গত বছর মেটার  বিরুদ্ধে মামলা করেছিল ৩৩টি মার্কিন রাজ্য। এগুলো বিষয়বস্তু শিশু এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করেছে বলে তারা অভিযোগ করে। কানাডার মামলায় টিকটকের নামও দেওয়া হয়েছে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence