মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের

২৬ জুন ২০২৬, ০৯:১০ AM
ভিনিসিয়াস জুনিয়র

ভিনিসিয়াস জুনিয়র © টিডিসি ফটো

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পরও সন্তুষ্ট নয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। নিজেদের দাবিকে জোরালো করতে তারা টেনে এনেছে আর্জেন্টিনার একটি ম্যাচের উদাহরণ। তাদের দাবি, লিওনেল মেসির গোলের আগে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ট্যাকলেও ফাউল হয়েছিল, অথচ সেখানে খেলা থামানো হয়নি।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে সহজেই ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ব্রাজিল। তবে ম্যাচের একটি সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট হতে পারেনি দলটি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্তাদাও জানিয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া গোলের প্রতিবাদ জানিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেই অভিযোগে তারা অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলের আগে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের একটি ট্যাকলের প্রসঙ্গও তুলে ধরেছে। ব্রাজিলের দাবি, সেই ঘটনাটিও ফাউল ছিল।

ঘটনাটি ঘটে ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়র স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রিকে চাপে ফেলে বল দখলে নেন এবং সেটি জালে পাঠিয়ে ব্রাজিলের দ্বিতীয় গোল করেন।

তবে গোলটি উদযাপনের আগেই ভিডিও সহকারী রেফারি (ভিএআর) থেকে ডাক পান মেক্সিকোর রেফারি সিজার রামোস। মনিটরে রিপ্লে দেখার পর তিনি সিদ্ধান্ত দেন, বল দখলের সময় ভিনিসিয়ুস প্রতিপক্ষের ওপর ফাউল করেছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।

রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিনিসিয়ুস জুনিয়র। তিনি বলেন, 'এটা লজ্জাজনক।'

ভিনিসিয়ুসের গোল বাতিলের ঘটনার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন তাদের অভিযোগের পক্ষে আর্জেন্টিনার একটি ঘটনার উদাহরণ দেয়।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার জাভের শ্লাগারের কাছ থেকে বল কেড়ে নেন। সেই বল থেকেই আক্রমণ গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত লিওনেল মেসি নিখুঁত ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।

ওই ম্যাচে মিশরের রেফারি আমিন ওমর ম্যাক অ্যালিস্টারের ট্যাকলকে ফাউল হিসেবে বিবেচনা করেননি। তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে সেই সিদ্ধান্ত নিয়েও ব্যাপক সমালোচনা হয়।

ফিফার কাছে অভিযোগ জানালেও বিশ্বকাপ মিশন থেকে মনোযোগ সরাচ্ছে না কার্লো আনচেলত্তির দল। এখন তাদের পুরো মনোযোগ শেষ ৩২-এর ম্যাচে।

আগামী সোমবার (২৯ জুন) দুপুর ২টায় শেষ ৩২-এর লড়াইয়ে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ‘এফ’ গ্রুপে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে জাপান।

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9