একাধিক পরিবর্তন নিয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে নেই মেসি

২৬ জুন ২০২৬, ০৮:৫৩ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © টিডিসি ফটো

নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামানোর ঝুঁকি নিচ্ছে না আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি একাধিক পরিবর্তন এনে বিকল্প একাদশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন। 

অনুশীলনে দেখা গেছে, শুরুর একাদশে নেই অধিনায়ক লিওনেল মেসি। তবে গোলবারের নিচে আস্থা রাখা হয়েছে এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের ওপর। নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ করে দিতেই এই পরিকল্পনা আর্জেন্টাইন কোচের।

শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টা) ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে নিজেদের শেষের আগের অনুশীলন করেছে দলটি। পুরো অনুশীলনই ছিল বন্ধ দরজার আড়ালে।

সেই অনুশীলনে প্রধান কোচ লিওনেল স্কালোনি পুরোপুরি বিকল্প একাদশ নিয়ে পরীক্ষা চালান। যদিও এই একাদশ এখনো চূড়ান্ত নয়, তবে ম্যাচে কাদের দেখা যেতে পারে, সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করায় দল নির্বাচন নিয়ে বেশ স্বস্তিতেই আছেন স্কালোনি।

গত সোমবার অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর আলজেরিয়া জর্ডানকে পরাজিত করলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিয়মিত একাদশে বড় পরিবর্তন আনার সুযোগ পান স্কালোনি।

এই সিদ্ধান্তে আর্জেন্টিনা একসঙ্গে দুটি সুবিধা পাবে। প্রথমত, যেসব ফুটবলার এখনো বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি, তারা নিজেদের প্রমাণের সুযোগ পাবেন। দ্বিতীয়ত, নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে আগামী শুক্রবার ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য শেষ ৩২-এর ম্যাচের জন্য সতেজ রাখা যাবে।

সকালের অনুশীলনে স্কালোনি বিকল্প দল নিয়েই কাজ করেন। তবে মূল একাদশে গোলবারের নিচে থাকবেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। যদিও অনুশীলনে গোলরক্ষকের দায়িত্ব পালন করেন হুয়ান মুসো।

রক্ষণভাগে ছিলেন গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে না পারা মনতিয়েল পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা কোনো গোল না খাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন দিবু মার্তিনেজ। তাই জর্ডানের বিপক্ষেও শুরুর একাদশে থাকবেন তিনিই।

অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় লিয়ান্দ্রো পারেদেস শেষ ৩২-এর ম্যাচের আগে ঝুঁকিতে থাকলেও জর্ডানের বিপক্ষে মাঝমাঠের রক্ষণাত্মক দায়িত্বে তাকেই দেখা যেতে পারে। তার সঙ্গে খেলতে পারেন এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো ও জুলিয়ানো সিমেওনে।

এদিকে বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ না পাওয়া ভ্যালেন্তিন বারকোরও শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে রোজারিও সেন্ট্রালের একাডেমি থেকে উঠে আসা জিওভানি লো সেলসোর জায়গায় খেলতে পারেন তিনি।

অনুশীলনে মাঝমাঠ ও আক্রমণের সংযোগ রক্ষার দায়িত্বে ছিলেন নিকো পাস। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছেন হুলিয়ান আলভারেস। ফলে অনুশীলনে বিশ্বকাপের বর্তমান সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে বেঞ্চে রাখার পরিকল্পনাই দেখা গেছে।

তবে আর্জেন্টিনা অধিনায়ক দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামতে পারেন।

অনুশীলনে স্কালোনির সাজানো সম্ভাব্য একাদশ

হুয়ান মুসো; গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো অথবা ভ্যালেন্তিন বারকো, জুলিয়ানো সিমেওনে, নিকো পাস; হুলিয়ান আলভারেস।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9