বিমানবন্দরে গুলি! আত্মহত্যার চেষ্টা সিআইএসএফ জওয়ানের

২৮ মার্চ ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM

ভারতের কলকাতা বিমানবন্দরে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক সিআইএসএফ জওয়ান। বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোরে বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই জওয়ানকে চিনার পার্ক এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, গুলি তাঁর গলায় লেগেছে। স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোর সোয়া ৫টার দিকে বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। দৌড়ে যান স্থানীয়রা। বিমানবন্দরের নিরাপত্তায় নিযুক্ত অন্য সিআইএসএফ জওয়ানেরাও ঘটনাস্থলে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই জওয়ান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধার করা হয় তাঁর পাশে থাকা ইনস্যাস রাইফেলটিকেও। তবে কেন ওই জওয়ান আত্মহত্যার চেষ্টা করলেন—তা এখনও স্পষ্ট নয়।

আত্মহত্যার কারণ জানতে ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট এবং সিআইএসএফ আধিকারিকেরা পৃথক ভাবে বিষয়টি খতিয়ে দেখছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আহত জওয়ানের বাড়ি তেলেঙ্গানায়।

ইতোমধ্যেই তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় সিআইএসএফ জওয়ানেরা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। তবে জওয়ানের মোবাইল ফোনটি পাওয়া গেলে অনেক রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে তিনি হতাশ ছিলেন কি না, কিংবা অবসাদে ভুগছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। [আনন্দবাজার]

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950