টাইটানিকের সেই দরজা উঠলো নিলামে, ৮ কোটিতে বিক্রি

২৭ মার্চ ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM

১৯৯৭ সালে মর্মান্তিক দুর্ঘটনার গল্পে নির্মিত বিখ্যাত ‘টাইটানিক’ সিনেমাটি আমরা অনেকে দেখেছি। ১৯১২ সালে ইংল্যান্ড থেকে নিউইয়র্কের উদ্দেশে প্রথমবার সমুদ্রযাত্রা করেছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ টাইটানিক। কিন্তু সেই প্রথম যাত্রাতেই ২,২২৪ জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় জাহাজটি। সলিল সমাধি ঘটে ১৫০০ মানুষের। মহাসাগরে ঘটা এযাবৎকালের সবচেয়ে বড় ট্র্যাজেডি।

টাইটানিক সিনেমায় আমরা দেখেছি, ডুবে যাওয়ার পর টাইটানিকের হাজারো যাত্রীর বেঁচে থাকার জন্য আহাজারি। অপর্যাপ্ত লাইফ বোটে ঠাঁই হয়নি অধিকাংশ যাত্রীর। সাঁতরে বেঁচে থাকার চেষ্টা করতে করতে এক সময় নিথর হয়ে যায় প্রাণগুলো। এরপর দেখানো হয়, ঠান্ডা বরফ জমা পানিতে একটি কাঠের দরজার ওপর ভেসে আছেন রোজ।

সিনেমার সেই দরজা এবার উঠেছে নিলামে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে দরজাটি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭ কোটি ৯০ লাখ টাকারও বেশি।

ওই নিলামে আরও বেশ কিছু সিনেমার ঐতিহাসিক ব্যবহৃত পণ্য, সরঞ্জামও তোলা হয়। তবে এসব কিছুর মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে টাইটানিকের সেই দরজাটি। কারণ এই দরজা নিয়ে সিনেমার পরে অনেক প্রশ্ন ছিল। 

জ্যাক ভক্তরা নির্মাতা জেমস ক্যামেরনকে প্রশ্ন করেছিল, কেন সেই দরজায় জ্যাককে তোলা হয়নি? কেনো তাকে বাঁচানো হলো না? এ সকল প্রশ্নের উত্তরও দিয়েছেন পরিচালক।

টাইটানিক সিনেমায় রোজের চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে অভিনয় করেছিলেন লিউনার্দো ডিক্যাপ্রিয়।

এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, ইসিকে জানানোর প…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জুলাই সনদ শুধু একটি সংবিধান নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রূপর…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬