মস্কোয় বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ১৩৩

২৩ মার্চ ২০২৪, ০৯:০৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। রুশ কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

ম্যাসেজিং অ্যাপে তদন্তকারী কমিটি আরও জানিয়েছে, এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে।

এর আগে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি। ক্রেমলিন সূত্রের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত।

ইন্টারফ্যাক্স বলছে, হামলায় জড়িত থাকার অভিযোগে অন্য সন্দেহভাজনদেরও আটকের চেষ্টা চলছে। হামলার তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় চার বন্দুকধারী। ওই সময় সেখানে একটি কনসার্ট চলছিল। কনসার্টে আসা মানুষদের ওপর গুলি করা ছাড়াও দাহ্য পদার্থ দিয়ে ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা।

রুশ বার্তাসংস্থা তাস নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে ৪১ জনের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া এখনো হাসপাতালে রয়েছেন আরও ১০৭ জন।

ঘটনাটিকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে আইএস।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence