৯৯ আসনে জয়ী ইমরান সমর্থিত স্বতন্ত্ররা, পিএমএলএন ৭১, পিপিপি ৫৩

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM

© সংগৃহীত

ভোটের মাঠে না থাকলেও সব প্রতিবন্ধকতা ছাপিয়ে নির্বাচনে জয় পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও আদালতের নিষেধাজ্ঞায় তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন নি, এমনকি বাতিল হয়েছে তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নিবন্ধন। এরপরেও স্বতন্ত্রভাবে এবার দেশটির জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন পিটিআই–সমর্থিত প্রার্থীরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬৫ আসনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত ২৫০ আসনের প্রাথমিক ফলাফলে ইমরানের দল পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই সবচেয়ে বেশি ৯৯ আসনে জয়ী হয়েছেন। ৭১ আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএলএন। 
এছাড়া ৫৩ আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি এবং অন্যান্যরা আরও ১০টি আসন পেয়েছে।

এর আগে পাকিস্তানে ২৬৫ (একটি স্থগিত) আসনে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় গত বৃহস্পতিবার। এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও ইমরান খানের দল সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে চলছে বিতর্ক। কারণ কোনো দলের সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪টি আসন।

পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। এছাড়া বাকি ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের।

ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950