ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরার ৭ বছর করে কারাদণ্ড

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা

ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা © সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে 'অনৈসলামিক নিকাহ' মামলায় সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। নিকাহ মামলায় ইমরান ও বুশরার প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে জরিমানাও করা হয়। রায় ঘোষণার সময় ইমরান ও বুশরা উভয়ে আদালতে উপস্থিত ছিলেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারের ভেতর স্থাপিত আদালত এ রায় ঘোষণা করেন। 

বুশরা বিবিকে রায় ঘোষণার আগে দম্পতির বনিগালা বাসভবন থেকে আদালতে হাজির করা হয়। এর আগে সাইফার মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। ওই সময় তাদের বাসভবনকে সাব-জেল ঘোষণা করে বুশরা বিবিকে সেখানে রাখা হয়।

বুশরা বিবিরি সাবেক স্বামী খাওয়ার মনেকার আবেদনের প্রেক্ষাপটে এই মামলাটি হয়। তিনি ইমরান খানের সাথে বুশরার বিয়েকে 'অনৈসলামিক ও অবৈধ' হিসেবে অভিহিত করেন। মনেকা অভিযোগ করেন, বুশরা তাদের বিচ্ছেদের পর ইদ্দতের মেয়াদ শেষ হওয়ার আগেই ইমরান খানকে বিয়ে করেছিলেন। ইমরান খান তার পুরো জীবনকে ধ্বংস করেছেন।

আরও পড়ুন: ১৭ বছর বয়সে ১৪ কোটি টাকার মালিক সারা অর্জুন

এক সপ্তাহের মধ্যে আরো দুটি মামলায় ইমরান খানকে ১০ বছর (সাইফার মামলা) ও ১৪ বছর (তোশাখানা মামলা) কারাদণ্ড দেয়া হয়। আদালতের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরা্ন খান সাংবাদিকদের বলেন, তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে 'অপদস্থ এবং অপমান' করার জন্য এই মামলাটি সাজানো হয়েছে।

খবর জিও নিউজ

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬