ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭

২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ব্রাজিলে বিমান বিধ্বস্ত

ব্রাজিলে বিমান বিধ্বস্ত © সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) অঞ্চলটির গেরাইস রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সোমবার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ফায়ার সার্ভিসের কর্মীরা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, বিমানটি দেশটির সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৭ জন নিহত হলেও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবিতে দেখা গেছে, বিমানটির বিধ্বস্ত অংশ পাহাড়ের পাশে গাছপালা ও ঘাসের মধ্যে পড়ে আছে।

উল্লেখ্য, ২০২৩ সালে সেপ্টেম্বরে আমাজন বনে ব্রাজিলের একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ১৪ জন নিহত হয়। ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটির নির্মাতা ব্রাজিলের প্রতিষ্ঠান এমব্রেয়ার। বিমানটিতে ১৮ জন যাত্রী বহনের সক্ষমতা ছিল।

রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬