হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার জাহাজে ছিলেন বাংলাদেশি ক্রু

২৮ জানুয়ারি ২০২৪, ১০:১৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্লিন লুয়ান্ডা নামের জাহাজে আগুন ধরে যায়

ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্লিন লুয়ান্ডা নামের জাহাজে আগুন ধরে যায় © সংগৃহীত

এডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার একটি বাণিজ্যিক জাহাজে থাকা ক্রু সদস্যদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। গত শুক্রবার রাতে হামলাটি চালানো হয়। শনিবার (২৭ জানুয়ারি) এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ তথ্য জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

ভারতীয় নৌবাহিনী ওই বার্তায় জানায়, হামলার শিকার জাহাজটিতে মোট ২৩ জন ক্রু রয়েছেন। তাদের মধ্যে ২২ জন ভারতীয় ও একজন বাংলাদেশি। তবে ক্রুদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সবাই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।।

হামলার শিকার তেলবাহী ট্যাংকার জাহাজটির নাম মার্লিন লুয়ান্ডা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের সঙ্গে জাহাজটির সংশ্লিষ্টতা রয়েছে। মার্টিন লুয়ান্ডা যে প্রতিষ্ঠান পরিচালনা করে, সেই ট্রাফিগুরা ওশানিক্স সার্ভিসেস লিমিটেড নামে যুক্তরাজ্যে নিবন্ধিত।

জাহাজটি হামলার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থা ইউকেএমটিও-এর পক্ষ থেকেও জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এডেন উপসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলে তেলবাহী ট্যাংকারটিতে হামলা হয়। ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। জরুরি বার্তা পেয়ে মার্লিন লুয়ান্ডাকে সাহায্য করতে এগিয়ে যায় ভারত, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তারা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে, এমন বাণিজ্যিক জাহাজ নিশানা করে একের পর এক হামলা চালাচ্ছে তারা।

রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬