১০ মিনিটের মধ্যে আসনে না বসলে টিকিট বাতিল!

২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ট্রেনের আসন ও টিকিট

ট্রেনের আসন ও টিকিট © সংগৃহীত

সেবার মান বৃদ্ধি করতে বেশকিছু নতুন নিয়ম যুক্ত করে কড়াকড়ি আরোপ করা হচ্ছে ভারতের রেলে। নতুন নিয়ম অনুযায়ী, একজন যাত্রীকে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত ১০ মিনিটের মধ্যে নিজের আসনে বসতে হবে। তা না হলে বাতিল হয়ে যাবে তার সিট। ভারতীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

এর কারণ হিসেবে জানা যায়, নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টের পর টিকিট পরীক্ষক ১০ মিনিট অপেক্ষা করবেন। তারপরেও যদি কেউ আসনে না পৌঁছান, সেক্ষেত্রে টিকিট পরীক্ষক আসনটিকে 'আনঅকুপাইড' হিসেবে চিহ্নিত করে ফেলতে পারেন।

দূরপাল্লার ট্রেনের যাত্রীদের অনেকের মধ্যেই একটা খারাপ অভ্যাস রয়েছে। ট্রেনের একেবারে যাত্রা শুরুর স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করেছেন, কিন্তু ট্রেনের বগিতে আসতে আসতেই দেরি হয়ে যায়। 

ভারতীয় গণমাধ্যম বলছে, কেউ হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করলেন। কিন্তু ট্রেনে উঠলেন ব্যান্ডেল বা বর্ধমান কিংবা অন্য কোনও স্টেশন থেকে। এই ধরনের অভ্যাস অনেক যাত্রীর মধ্যেই দেখা যায়। কিন্তু রেলের নতুন নিয়ম অনুযায়ী এই অভ্যাস এবার বদলাতে হবে।

দূরপাল্লার ট্রেনের অনেক যাত্রীই টিকিটে নির্দিষ্ট করা স্টেশন থেকে না উঠে পরবর্তী কোনও স্টেশন থেকে ট্রেনে ওঠেন। সেক্ষেত্রে কোন সিটটিতে যাত্রী আছেন বা কোন সিটটি ফাঁকা যাচ্ছে, সেটি চিহ্নিত করতে সমস্যা হয় টিকিট পরীক্ষকদের। সেই কারণেই এবার এমন কড়কড়ি আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার।

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬