চীনে দোকানে আগুন, প্রাণ গেল ৩৯ জনের

২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৩৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
চীনে দোকানে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু

চীনে দোকানে আগুন লেগে ৩৯ জনের মৃত্যু © সংগৃহীত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চল শহরে একটি দোকানের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৯ জন আহত হয়েছেন।  খবর বিবিসি।

বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে আগুন লাগে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জিনয়ু শহরের ইউশুই জেলার তিয়ানগংনান এভিনিউয়ে একটি দোকানের বেজমেন্টে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় দোকানের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। তবে কতজন আটকা পড়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটি থেকে ধোঁয়া উড়ছে। প্রাণ বাঁচাতে কাউকে জানালা দিয়ে লাফ দিতে দেখা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দুর্ঘটনা রোধে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। ঘটনা তদন্তের নির্দেশও দেন তিনি।

আরও পড়ুন: ফ্ল্যাট প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরাত

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার স্থানীয় সময় রাতে দেশটির হেনান প্রদেশের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩ শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনার কয়েকদিন পরেই আবারও বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দেশটিতে। গত বছর নভেম্বরে উত্তর চীনের শানসি প্রদেশে একটি কয়লা কোম্পানির কার্যালয়ে অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু হয়।

এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬