পালটা হামলায় নিহত ২৪ ইসরায়েলি সেনা

২৩ জানুয়ারি ২০২৪, ০৩:৩০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বড় ধরনের হামলার শিকার হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। অভিযান চালানোর সময় পালটা হামলায় একদিনে ২৪ জন সেনা নিহত হয়েছে তাদের। গাজায় স্থল অভিযান চালানোর পর থেকে ইসরায়েল প্রথমবারের মত একদিনে এতো বেশি সংখ্যক সেনা হারানোর কথা স্বীকার করে।

ইসরায়েলের এক সামরিক মুখপাত্রের বরাতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় একদিনে ২৪ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে। এর মাধ্যমে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক সেনার মৃত্যু দেখল ইসরায়েল।

ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণে ২১ সেনা নিহত হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা একটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে এবং একই সময়ে দুটি ভবনে বিস্ফোরণ ঘটে। সেখানে ইসরায়েলি বাহিনী সেগুলো ধ্বংস করার জন্য বিস্ফোরক স্থাপন করছিল। বিস্ফোরণের জেরে ভবনগুলো সৈন্যদের ওপর ধসে পড়ে।

তিনি আরও বলেন বলেন, ‘আমরা এখনও ঘটনার বিবরণ এবং বিস্ফোরণের কারণগুলো বোঝার চেষ্টা করছি এবং তদন্ত করছি।’ এর আগে আগে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, দক্ষিণ গাজায় পৃথক হামলায় তাদের আরও তিন সেনা নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানায়, ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলের গভীরে হামলা চালানোর পাশাপাশি বিমান, সমুদ্র এবং স্থলপথে বোমাবর্ষণ করে চলেছে। এছাড়া খান ইউনিসের একটি হাসপাতালে হামলা এবং চিকিৎসা কর্মীদের গ্রেপ্তারও করেছে ইসরায়েল।

গত বছরের ৭ অক্টোবর থেকেই ফিলিস্তিনের গাজাসহ পশ্চিম তীরে ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬৩ হাজার মানুষ। জাতিসংঘ জানায়, হামলায় নিহত ৭০ শতাংশই নারী এবং শিশু।

বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থা আশায়, পদ ১৪৫৫, আব…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ২ প্রার্থীকে সুখবর দিলেন আপিল বিভাগ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পে-স্কেলের দাবিতে রেলপথ অবরোধ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬