জার্মানিতে কম সময়ে পাওয়া যাবে নাগরিকত্ব, নতুন আইন অনুমোদন

২০ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
জার্মানি

জার্মানি © সংগৃহীত

নাগরিকত্ব পেতে বিদেশিদের পথ সহজ করল জার্মান সরকার। শুক্রবার (১৯ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটি নতুন আইন পাস করেছে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ। আগের আইনে এ সম্পর্কিত সময়সীমা ছিল ৮ বছর। এছাড়া আগের আইনে দ্বৈতনাগরিক এবং সব দেশ থেকে আগত লোকজনকে নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হতো না। নতুন আইনে সেই বিধিনিষেধও তুলে নেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন আইন অনুযায়ী, জার্মানিতে টানা পাঁচ বছর বসবাসকারী বিদেশিদের নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে।  অধিবেশনে নতুন আইনের পক্ষে ভোট পড়েছে ৩৮২টি ভোট, অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে ২৩৪টি।

শুক্রবার (২০ জানুয়ারি) জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগে নতুন আইনটি ভোটের জন্য উত্থাপনের পর সেটির পক্ষে ভোট দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের নেতৃত্বাধীন বাম ও উদারপন্থি জোটের আইনপ্রণেতাসহ মোট ৩৮২ জন এমপি। আর সেটির বিপক্ষে ভোট দিয়েছেন ২৩৪ জন এমপি। বিপক্ষে ভোট দেয়া এমপিদের সবাই দেশটির রক্ষণশীল ডানপন্থি দলগুলোর ২৩ জন সদস্য।

নতুন আইনকে স্বাগত জানিয়ে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, জার্মানির অভিবাসন সংক্রান্ত আইনগুলোর আধুনিকায়নের ক্ষেত্রে নতুন এই আইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
 
এক বিবৃতিতে ন্যান্সি বলেন, বহুত্ববাদ জার্মান সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। যারা বছরে পর বছর ধরে জার্মানিতে বসবাস করছেন, এই দেশের অর্থনীতিকে সচল রাখছেন, নতুন আইনের মাধ্যমে আমারা তাদের কাছে বার্তা দিতে চাই-জার্মানি আপনাদেরও দেশ।
 
বর্তমানে জার্মানিতে বসবাসরত বিদেশিদের মধ্যে নাগরিকত্ব পাননি-এমন লোকজনের সংখ্যা ১ কোটি ২০ লাখ, যা জার্মানির মোট জনসংখ্যার ১৪ শতাংশ। তাদের মধ্যে প্রায় ৫৩ লাখ মানুষ গত ১০ বছর ধরে দেশটিতে বসবাস করছেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় সভা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬