গবেষণায় চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

২০ জানুয়ারি ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
 সান্দ্রা বোর্চ

সান্দ্রা বোর্চ © সংগৃহীত

নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধে দুই শিক্ষার্থীর গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তির দায়ে পদত্যাগ করেছেন। শনিবার (২০ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শুক্রবার পদত্যাগ করেন তিনি।

সংবাদ সম্মেলনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সান্দ্রা খুব বড় ভুল করার কথা স্বীকার করেছেন। সূত্র উল্লেখ না করেই বিভিন্ন জনের লেখা গবেষণাটিতে ব্যবহার করায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (বর্তমান এক্স) বিষয়টি প্রথম সবার নজরে আনেন এক শিক্ষার্থী। তিনি লেখেন, এক শিক্ষার্থীর গবেষণা থেকে সান্দ্রা হুবহু শব্দ নিয়েছেন, সেখানকার ভুলগুলোও সংশোধন করেননি তিনি।

এরপর সান্দ্রা বোর্চের চৌর্যবৃত্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে নরওয়ের বিভিন্ন গণমাধ্যম। বলা হয়, ২০১৪ সান্দ্রার স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধের সঙ্গে দুই শিক্ষার্থীর গবেষণার মিল থাকলেও তিনি রেফারেন্স হিসেবে তাদের নাম ব্যবহার করেননি।

গত সপ্তাহে অভিযোগকারী শিক্ষার্থীর করা মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সান্দ্রা বোর্চ। তবে কী কারণে তার সিদ্ধান্ত থেকে সরে আসলেন তা জানাননি তিনি।

প্রসঙ্গত, ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নরওয়ের কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করা সেন্টার পার্টির সদস্য সান্দ্রা গত বছরই উচ্চ শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রির জন্য তেল শিল্পের নিরাপত্তা নিয়ে গবেষণা করেছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন বিতর্কের জেরে নরওয়ে সরকারের বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন।

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950