নৌকা ডুবে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু

১৯ জানুয়ারি ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM

© সংগৃহীত

ভারতের গুজরাটের ভদোদরা জেলার একটি লেকে পিকনিকের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৪ স্কুলশিক্ষার্থী ও ২ শিক্ষকসহ অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভদোদরার হারনি মোতনাথ লেকে এ ঘটনা ঘটে। জেলা কালেক্টর এ বি গোর জানান, নৌকায় মোট ২৭ জন স্কুলশিক্ষার্থী ছিল। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

জেলা কালেক্টর জানান, একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বিকেলে লেকের কাছে পিকনিক করতে গিয়ে একটি নৌকায় ওঠে। 

ভদোদরা পুলিশের ডেপুটি কমিশনার পান্না মোমায়া জানান, সরকারি-বেসরকারি অংশিদারত্বের ভিত্তিতে পরিচালিত লেকটির জোন ম্যানেজারসহ অন্তত দুইজনকে আটক করা হয়েছে।

গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, নৌকাডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

ট্যাগ: ভারত
অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির চার পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হামে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬