১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার সৌদিতে

১৪ জানুয়ারি ২০২৪, ১০:৫০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে আরও প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি। শনিবার (১৩ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলেছে, গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৮ হাজার ৫৩৮ জন প্রবাসীকে গ্রেপ্তার এবং ৯ হাজার ৯২৭ জনকে ফেরত পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গত ৪ থেকে ১০ জানুয়ারি সৌদির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসপিএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদির আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৪৭ জন, সীমান্ত সুরক্ষা আইনে ৪ হাজার ২৯৯ জন এবং শ্রম আইনের আওতায় ৩ হাজার ১৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বসবাসের অনুমতি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে ৫৪ হাজার ৪৪৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আটককৃত প্রবাসীদের মধ্যে ৪৭ হাজার ৯৭৭ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও ১ হাজার ৮৯২ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে। [সূত্র: গালফ নিউজ]

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950