বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

১৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান ও ক্লার্ক গেফোর্ড

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান ও ক্লার্ক গেফোর্ড © সংগৃহীত

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান। দীর্ঘ একদশকের প্রেমের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করলেন তিনি। শনিবার (১৩ জানুয়ারি) এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জেসিন্ডার মুখপাত্র জানান, শনিবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি উপকূলীয় এলাকায় জেসিন্ডা ও গেফোর্ডের বিয়ের অনুষ্ঠান হয়। তাদের বিয়েতে ৭৫ জনের মতো অতিথি ছিলেন। ২০১৯ সালের মে মাসে বাগদান সম্পন্ন হলেও করোনা মহামারির কারণে তাদের বিয়ে আটকে যায়।

আরও পড়ুন: এশিয়ার সবচেয়ে তরুণ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

২০১৭ থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জেসিন্ডা। এ সময় তিনি বাম ধারার রাজনীতি ও নারী নেতৃত্বের জন্য বিশ্ব আইকনে পরিণত হন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০১৮ সালের ২১ জুন তিনি কন্যা সন্তানের জন্ম দেন।  

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর গত ছয় মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৩টি ফেলোশিপ করছেন জেসিন্ডা। বর্তমানে তিনি প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজের একজন ট্রাস্টি এবং ক্রাইস্টচার্চ কলের বিশেষ দূত।

একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ইকবাল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আবেদন ৯ অক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬