ইয়েমেনে মার্কিন জোটের ফের হামলা

১৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM

© সংগৃহীত

মার্কিন নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে। শুক্রবার ভোরে ইয়েমেনের কয়েকটি শহরে হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা। এর আগের দিন দেশটিতে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। খবর আল জাজিরার।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে এ হামলার ঘটনা স্বীকার করেছে মার্কিন কর্মকর্তারও। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আল-জাজিরার পক্ষ থেকেও জানানো হয়েছে ইয়েমেনের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগের দিন শুক্রবার (১২ জানুয়ারির) হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। 

প্রথম হামলার পর ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ তাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই নির্লজ্জ আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।

অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির চার পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হামে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬