চলতি বছর বিশ্বে বেকারত্ব ও সামাজিক বৈষম্য বাড়বে: আইএলও

১১ জানুয়ারি ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM

© সংগৃহীত

চলতি বছরে বিশ্বে বেকারত্ব ও সামাজিক বৈষম্য বাড়বে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রকাশিত ‘বৈশ্বিক কর্মসংস্থান ও সামাজিক আভাস’ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় প্রকাশ করা এ প্রতিবেদনে বলা হয়, বেকারত্বের হার ও চাকরির যোগানে বড় ব্যবধান রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বৈশ্বিক বেকারত্বের হার ছিল ৫ দশমিক ১ শতাংশ। ২০২২ সালে যা ছিল সাড়ে ৫ শতাংশ। শ্রম বাজারের দৃষ্টিভঙ্গি এবং বিশ্বব্যাপী বেকারত্ব উভয়ই খারাপ দিকে যাচ্ছে।

আইএলও বলছে, ২০২৪ সালে অতিরিক্ত বিশ লাখ কর্মী চাকরি খুঁজবে। উচ্চ ও নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য রয়েছে। ২০২০ সালের পরে দ্রুত হ্রাস পাওয়া সত্ত্বেও চরম দরিদ্র শ্রমিকের সংখ্যা ১০ লাখ বেড়েছে। এদের প্রতিদিন আয় ২ দশমিক ১৫ ডলার। এছাড়াও প্রতিদিন ৩ দশমিক ৬৫ ডলার আয় করছে এমন মডারেট দারিদ্র্যের সংখ্যা বেড়েছে ৮৪ লাখ।

অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির চার পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হামে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬