ফিলিপাইনে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

০৯ জানুয়ারি ২০২৪, ০৩:২৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে দেশটিতে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গালফ নিউজের প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ইউএসজিএস এর বরাত দিয়ে তারা আরও জানায়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৭০.৩ কিলোমিটার (৪৩.৬ মাইল) গভীরতায় এই ভূ-কম্পনের উৎপত্তিস্থল।

এর আগে গত মাসে ফিলিপাইনের মিন্দানাওয়ে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তখন স্বল্প মাত্রায় সুনামির সতর্কতা জারি করে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬