সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে

০৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে

সুইডেনের তাপমাত্রা নামল মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে © সংগৃহীত

সুইডেনে গত ২৫ বছরের মধ্যে বুধবার (৩ জানুয়ারি) রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশটির তাপমাত্রা মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে। সুইডেন, ফিনল্যান্ড, নরওয়েতে চলছে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ।

সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারিতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।’ ২৫ বছর আগে দেশটির তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রিতে নেমেছিল। ১৯৫২ সালেও এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 

সুইডিশ আবহাওয়া সংস্থার প্রধান ম্যাথিয়াস লিন্ড আরও জানিয়েছেন, উত্তরাঞ্চলের কেভিকজোক-আরেনজানকা কেন্দ্রে মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৮৮৮ সাল তাপমাত্রার রেকর্ড রাখা শুরুর পর এই কেন্দ্রে এটিই সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।

সুইডেনের সাধারণ মানুষ এ ধরনের আবহাওয়ার সঙ্গে পরিচিত। তবে গত কয়েকদিনে তাপমাত্রা এতই কমেছে যে, সেখানে অনেক জায়গায় বাস পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে ট্রেনের যাত্রাও বাতিল করা হচ্ছে।

প্রতিবেশী নরওয়ে ও ফিনল্যান্ডেও দীর্ঘ অনেক বছরের মধ্যে তুলনামূলক সবচেয়ে কম তাপমাত্রা পরিমাপ করা হয়। ফিনল্যান্ডে টানা এক সপ্তাহ হিমাঙ্কের পারদ মাইনাস ৪০ ডিগ্রির নিচে রয়েছে। এই শীতে পুরো নর্ডিক অঞ্চলেই হিমাঙ্কের নিচে এমন তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে ডেনমার্কের চালকদের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। 

ফিনল্যান্ডে টানা এক সপ্তাহ হিমাঙ্কের পারদ মাইনাস ৪০ ডিগ্রির নিচে রয়েছে। দেশ দুটির কিছু অঞ্চলে ভারী তুষারপাত এবং শৈত্যপ্রবাহের জন্য স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই দুই দেশে ঠাণ্ডা বাতাস ও তুষারপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়েছে। 

ইমেরিটাস অধ্যাপক হলেন ঢাবির অবসরপ্রাপ্ত দুই শিক্ষক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় দল না খেললেও ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে পাকিস্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধনী প্রার্থীদের শীর্ষ দশে বিএনপির ৭, স্বতন্ত্র ৩
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬