ইহুদিবিদ্বেষ নিয়ে সমালোচনার মুখে হার্ভার্ডের প্রেসিডেন্টের পদত্যাগ

০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্লাইডেন গে

হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্লাইডেন গে © ফাইল ফটো

ইহুদিবিদ্বেষ ও প্লেজারিজমের অভিযোগে পদত্যাগ করলেন হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্লাইডেন গে। মাত্র ৬ মাস আগে দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন হার্ভার্ড ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে কম সময় পদে থাকা প্রেসিডেন্ট ক্লাইডেন গে।

মঙ্গলবার (২ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

হার্ভার্ড কর্তৃপক্ষ বরাবর লেখা পদত্যাগপত্রে ক্লডিন গে লিখেছেন, তিনি পদত্যাগ করলেও বিশ্ববিদ্যালয়ের একজন ফ্যাকাল্টি হিসেবে তিনি  দায়িত্ব চালিয়ে যাবেন। তিনি লিখেছেন, যেহেতু আমি এখন ফ্যাকাল্টিতে ফিরে যাচ্ছি, তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি লক্ষ্য অর্জনে সবার সঙ্গে কাজ চালিয়ে যাব। তিনি আরও বলেন, জাতিগত বিদ্বেষ নিয়ে আমার মনোভাব ও কাজ নিয়ে প্রশ্ন তোলা আমার জন্য কষ্টদায়ক ছিল। এ জন্য আমাকে অনেক হুমকিও পেতে হয়েছে। 

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে হার্ভার্ডের প্রেসিডেন্ট ক্লাউডিন গে এবং ১৫ জন ডিনসহ উর্ধ্বতনদের নেতৃত্ব অক্টোবরের মাঝামাঝি একটি বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতিতে তারা বলেন, ইসরায়েলের নাগরিকদের লক্ষ্য করে হামাসের হামলায় যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটেছে, এতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। এছাড়া ইহুদিবিদ্বেষ নিয়ে মন্তব্যের অভিযোগে তাঁকে নিয়ে সমালোচনাও চলছিল যা নিয়ে পদত্যাগের চাপে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অন্যের লেখার অংশবিশেষ চুরির অভিযোগও উঠেছিল। 

গত বছরের জুলাইয়ে হার্ভার্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ক্লোডিন। শিক্ষাপ্রতিষ্ঠানটির ৩৮৭ বছরের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

গত বছরের জুলাইয়ে হার্ভার্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন ক্লাউডিন গে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ৩৮৭ বছরের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে পাশকৃত প্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬