চাকরি ছেড়ে ‘পিএইচডি সবজিওয়ালা’ বিশ্ববিদ্যালয় অধ্যাপক

০১ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

এক সময় ভারতের পটিয়ালায় পঞ্জাবি বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক অধ্যাপক ছিলেন ড. সন্দীপ সিং। পরে অর্থ উপার্জনের জন্য চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি পঞ্জাবে শাকসবজি বিক্রি করেন। পাশে পেয়েছেন তাঁর পরিবারকেও।

সন্দীপ ১১ বছর ধরে পঞ্জাবি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চুক্তিভিত্তিক অধ্যাপনা করেছেন। তিনি আইনেই পিএইচডি করেছেন। এ ছাড়া পঞ্জাবি, সাংবাদিকতা এবং রাষ্ট্রবিজ্ঞানসহ চারটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতিও নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের চাকরি ছাড়লেন কেন? সন্দীপের দাবি, চাকরি করার সময় তাঁকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে আসতে না পারলে বা ছুটি নিলে বেতন কাটা হতো। নিয়মিত বেতনও পেতেন না বলে অভিযোগ তারা।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চাকরিটা ছাড়তে হয় কারণ আমি সময়মতো বেতন পেতাম না। বারবার বেতন কাটা হতো। সে চাকরি করা কঠিন হয়ে পড়েছিল। সে কারণেই চাকরি ছাড়তে বাধ্য হই। তবে অর্থের প্রয়োজন সবার মতো আমারও আছে। অর্থ উপার্জনের জন্য আমি আমার পেশা বদলাই।

আরো পড়ুন: ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলে বহিষ্কার হলেন সেই শিক্ষিকা

সন্দীপের সবজির ভ্যানে বোর্ড লাগানো আছে। তাতে লেখা ‘পিএইচডি সবজিওয়ালা’। সন্দীপ জানান, তিনি অধ্যাপক হিসেবে যতটা আয় করেতেন, তার থেকে সবজি বিক্রি করে অনেক বেশি আয় করেন। এখানে টাকা কাটারও ভয় নেই। সারাদিন সবজি বিক্রি করার পর তিনি ক্লান্ত হন না। বাড়িতে গিয়ে পরীক্ষার জন্য পড়াশোনা করেন।

তাঁর ইচ্ছে, এক দিন তিনি নিজের টাকায় একটি টিউশন সেন্টার খুলবেন। তার জন্য অর্থও সঞ্চয় করছেন বলে জানিয়েছেন তিনি। খবর: আনন্দবাজার।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close