বিশ্বের শীর্ষ ধনী নারীর সম্পদের পরিমাণ যত

৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ফ্রাঙ্কোইস বেটেনকোর্ট মেয়ার্স

ফ্রাঙ্কোইস বেটেনকোর্ট মেয়ার্স © সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী নারীর নাম ফ্রাঙ্কোইস বেটেনকোর্ট মেয়ার্স। চলতি বছরের ডিসেম্বর মাসে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বাদশ স্থানের অধিকারী হন তিনি। তার সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লক্ষ কোটি টাকারও বেশি।

বিশ্বের খ্যাতনামা প্রসাধনী সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন ইউজিন পল লুই স্কালিয়র। তার নাতনি ফ্রাঙ্কোইস। পারিবারিক সূত্রে ব্যবসা সামলানোর দায়িত্বে রয়েছেন তিনি (ফ্রাঙ্কোইস)। এখন তিনি ল'ওরিয়াল প্রসাধনী সংস্থার মালিক।

ধর্মের প্রতি আগ্রহ রয়েছে ফ্রাঙ্কোইসের। শৈশব থেকে বাইবেল ধর্মগ্রন্থ মেনে চলেন। বাইবেল নিয়ে চর্চাও করেছেন প্রচুর। তাই বাইবেল নিয়ে দু’টি বই লিখেছেন তিনি। পাশাপাশি গ্রিক দেব-দেবী নিয়েও বই লিখেছেন ফ্রাঙ্কোইস। ব্যবসার কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকলেও সময় বের করে নেন।

পিয়ানো বাজাতে পছন্দ করেন ফ্রাঙ্কোইস। তাই কাজের ফাঁকে নিজের জন্য অবসর সময় পেলে ঘণ্টার পর ঘণ্টাও পিয়ানো বাজিয়ে যেতে পারেন তিনি।

২০১৭ সালে মা মারা যান ফ্রাঙ্কোইসের। মায়ের সঙ্গে তেমন ভালো সম্পর্ক ছিল না তার। কোনো একসময় তাদের মধ্যে আইনি লড়াইও হয়েছিল। মায়ের মৃত্যুর পর জোরকদমে ব্যবসার কাজে নেমে পড়েন ফ্রাঙ্কোইস। শোনা যায়, করোনার সময় ব্যবসার পতন হতে শুরু করে তাদের।

সমীক্ষায় জানা যায়, অতিমারির সময় প্রসাধনী দ্রব্যের ব্যবহার কম হয়েছিল বলেই প্রসাধনী সংস্থার ব্যবসার পতন হয়। পরে অবশ্য তার প্রসাধনী সংস্থার ব্যবসা সঠিক ছন্দে ফিরে আসে। শেয়ার বাজারেও তার সংস্থার বাজারমূল্য ১২ শতাংশ হারে বৃদ্ধি পায়।

প্রসাধনী সংস্থা ছাড়াও অন্য একটি কোম্পানির প্রধান ফ্রাঙ্কোইস। স্বামী-সহ পুত্রকন্যাকেও সংস্থার উচ্চ পদে দায়িত্ব দিয়ে রেখেছেন তিনি। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাসে সম্পত্তির নিরিখে বিশ্বের ধনী নারীদের মধ্যে শীর্ষ স্থানে নাম লিখিয়েছিলেন ফ্রাঙ্কোইস।

চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘রেজিস্ট্রেশন নম্বর না দিলে রুম থেকে বের হতে দেব না’—সাংবাদ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল কবে, পরিকল্পনা জানাল মাউশি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্রের দাবিতে ৭ ঘণ্টা অবস্থান বঞ্চিতদের, কর্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬