ইসরায়েলি বিমান হামলায় ১১ ইরানি সেনা নিহত

৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
দামাসকাস আন্তর্জাতিক বিমানবন্দর

দামাসকাস আন্তর্জাতিক বিমানবন্দর © সংগৃহীত

সিরিয়ার দামাসকাস আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। এ হামলায় ১১ ইরানি সেনার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দামাসকাস বিমানবন্দরে বৃহস্পতিবার একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে যান এ সেনারা। ওই সময় বিমান হামলার ঘটনা ঘটে। নিহতরা ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্য।

নিহত সেনারা মূলত সিরিয়ায় পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। ইরানের বাইরে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকে এই বিপ্লবী গার্ডের সেনারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন।

উল্লেখ্য, সিরিয়ায় হামলার ব্যাপারে ইসরায়েল কখনও কোনো ধরনের তথ্য দেয় না। তবে তারা সব সময় বলে আসছে, ইরানকে কখনই সিরিয়ায় উপস্থিতি বৃদ্ধি করতে দেবে না।

চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘রেজিস্ট্রেশন নম্বর না দিলে রুম থেকে বের হতে দেব না’—সাংবাদ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল কবে, পরিকল্পনা জানাল মাউশি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্রের দাবিতে ৭ ঘণ্টা অবস্থান বঞ্চিতদের, কর্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬