নির্বাচনের ভাগ্য ঠিক করবে বাংলাদেশের জনগণ: ফের জানাল ভারত

২৯ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
নির্বাচনের ভাগ্য ঠিক করবে বাংলাদেশের জনগণ: ফের জানাল ভারত

নির্বাচনের ভাগ্য ঠিক করবে বাংলাদেশের জনগণ: ফের জানাল ভারত © ফাইল ছবি

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচনী ভাগ্য সে দেশের জনগণই ঠিক করবেন। অন্য কেউ নন বলে আবারও জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। এ বিষয়ে তিনি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মুখপাত্রের মন্তব্যের পিঠে কিছু বলতে অস্বীকৃতি জানান।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতকে জড়িয়ে বিএনপির মুখপাত্রের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অরিন্দম বাগচির কাছে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। বিএনপির মুখপাত্রের অভিযোগ, ভারত সে দেশের নির্বাচনে প্রভাব খাটাচ্ছে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হতে পারেন। জবাবে বাগচি বলেন, অন্য কোনো দেশের নীতি নিয়ে ভারত মন্তব্য করে না। বিএনপির মুখপাত্র কী বলেছেন, সেই বিতর্কেও আমি ঢুকতে চাই না।

আরও পড়ুন: পল্টন এলাকায় নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ছাত্রদলের

বাগচি ভারতের অবস্থান ব্যাখ্যা জানান, একজন ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশ প্রগতিশীল, শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকুক। এভাবে এগিয়ে চলুক—এটাই ভারতের চাওয়া বলেও জানান তিনি।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক ভারত সফর নিয়ে জানতে চাইলে অরিন্দম বাগচি বলেন, ওই সফরের খবর তিনি গণমাধ্যমে পড়েছেন। হতে পারে ওটা ব্যক্তিগত সফর ছিল। হাসের সফর নিয়ে তাঁর কিছুই বলার নেই। দিল্লিতে কোনো ভারতীয় কর্মকর্তার সঙ্গে পিটার হাস দেখা করেছিলেন কি না, তা–ও তিনি জানেন না। তাঁর কাছে ওই বিষয়ে কোনো তথ্যই নেই বলেও জানান তিনি।

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘রেজিস্ট্রেশন নম্বর না দিলে রুম থেকে বের হতে দেব না’—সাংবাদ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল কবে, পরিকল্পনা জানাল মাউশি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্রের দাবিতে ৭ ঘণ্টা অবস্থান বঞ্চিতদের, কর্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬