চলতি বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় নিহত ৪২ হাজারের বেশি

২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
নর্থ ক্যারোলিনে গুলিতে নিহত স্বজনদের আহাজারি

নর্থ ক্যারোলিনে গুলিতে নিহত স্বজনদের আহাজারি © ফাইল ছবি

২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ২ হাজার ৩৯৪টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৪২ হাজার ৩০০ জন নিহত হয়েছে। এর মধ্যে ৬৫০টি গণ-গুলিবর্ষণ এবং ১ হাজার ৫৪৩টি অনিচ্ছিাকৃত গুলিবর্ষণ হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর)  যুক্তরাষ্ট্রে অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ এ তথ্য দিয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালে যেসব মানুষ বন্দুক সহিংসতার শিকার হয়ে মারা গেছে তার বেশিরভাগই বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে। তারপরই রয়েছে হত্যাকাণ্ড, আত্মরক্ষার চেষ্টা এবং অনিচ্ছাকৃত গুলি।

রিপোর্টে আরও বলা হয়, ৪২ হাজার ৩০০’র মধ্যে ১৮ হাজার ৫৪১ জন নিহত হয়েছে বন্দুক সহিংসতা সম্পর্কিত ঘটনায়। এসব ঘটনার মধ্যে রয়েছে ৬৫০টির বেশি গণ-গুলিবর্ষণ, ৪০টি গণভাবে হত্যা, এক হাজার ১৬১টি আত্মরক্ষামূলক ঘটনা এবং এক হাজার ৫৪৩টি ছিল অনিচ্ছাকৃত গুলিবর্ষণের ঘটনা। 

গান ভায়োলেন্স আর্কাইভ বলছে, আমেরিকায় ২০২৩ সালে মোট ২৩ হাজার ৭৬০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। চলতি বছরের বন্দুক সহিংসতায় মোট এক হাজার ৬০০ শিশু মারা গেছে যাদের বয়স শূণ্য থেকে ১৭ বছরের মধ্যে। এছাড়া, আহত হয়েছে চার হাজার ৪৪৪টি শিশু।

বন্দুক সহিংসতায় চলতি বছর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ৪৬ জন সদস্য নিহত হয়েছে। এছাড়া ১ হাজার ৪১২ জন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। সূত্র: স্পুটনিক

গাকৃবিতে ফসলের ভ্রুণবিদ্যার উপর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২২ এপ্রিল ২০২৬
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
  • ২২ এপ্রিল ২০২৬
অকেজো বায়োমেট্রিক মেশিনে অপচয় সরকারি টাকা
  • ২২ এপ্রিল ২০২৬
শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে…
  • ২২ এপ্রিল ২০২৬
সুখবর পাচ্ছেন প্রায় ৩০০ শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬