কলেজ অধ্যক্ষের প্যাড ব্যবহার করে প্রেমপত্র!

২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM

© সংগৃহীত

কলেজের অধ্যক্ষের প্যাড ব্যবহার করে এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছে এক ছাত্র। শুধু প্যাড নয়, অধ্যক্ষের সিল এমনকি তাঁর স্বাক্ষরটাও নেওয়া হয়েছে ওই পত্রে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্য। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজে এমন ঘটনা ঘটেছে। সেই চিঠি প্রকাশ্যে চলে আসায় হৈ চৈ পড়ে গেছে কলেজ ক্যাম্পাসে। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন কলেজ অধ্যক্ষ।

চিঠিতে তথ্য অনুযায়ী, পঞ্চম সেমিস্টারের এক ছাত্রীর প্রেমে পড়েছে ওই কলেজের সাবেক ছাত্র। ছাত্রী তাকে পাত্তা না দেওয়ায় ওই ছাত্রের পড়াশোনায় মন বসছে না। চিঠিতে ছাত্রীর কাছে আর্জি জানানো হয়েছে, কিছু একটা পদক্ষেপ করার জন্য। যাতে ছাত্রটি ঠিক মতো পড়াশোনা করতে পারেন। 

কলেজের প্যাডের ওপরে লেখা, ‘বিশেষ বিজ্ঞপ্তি/ আবেদন।’ তারপর লেখা, ‘গুসকরা মহাবিদ্যালয়ে পাঠরত পঞ্চম সিমেস্টারের ছাত্রীকে জানানো যাচ্ছে যে, কিছুদিন ধরে আমাদের মহাবিদ্যালয়ের সাবেক এক ছাত্র আপনার প্রেমে পড়েছে। কিন্তু আপনি কোনো সদুত্তর না দেওয়ার ফলে তিনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না।’

ছাত্রীর উদ্দেশ্যে চিঠিতে লেখা হয়েছে, ‘‌আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি কিছু একটা করুন, যাতে আমাদের ছাত্রের ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এবং ঠিক করে পড়াশোনা করতে পারে।’‌

অন্যদিকে এখন প্রশ্ন, ওই ছাত্র কীভাবে অধ্যক্ষের প্যাড বা স্ট্যাম্প ব্যবহার করতে পারল?‌ সে বিষয়ে জবাব দিতে হবে কলেজকে। কেউ বলছেন খুবই ন্যক্কারজনক ঘটনা। যদিও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘‌বিষয়টি শুনেছি। পুলিশের কাছে জানিয়েছি। পুলিশ তদন্ত করুক।’‌

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অধ্যক্ষের পক্ষ থেকে দেওয়া পুরোনো কোনো নোটিশকে সুকৌশলে স্ক্যান করে তারপর তা ব্যবহার করা হয়েছে। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা আছে সেটা এখনও জানা যায়নি। 

আর এ ঘটনায় মজা পেয়েছেন অনেকে। কারণ প্রেম নিবেদনের এটি একটি অভিনব পন্থা। ছাত্রী অবশ্য এ নিয়ে কোনো কথা বলতেই চাইছেন না।

সূত্র: হিন্দুস্থান টাইমস

‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে পাশকৃত প্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬