রমজান শুরুর নতুন তারিখ জানাল আরব আমিরাত

২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

আগামী বছরের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস)। গণনা অনুযায়ী আগামী বছর ১১ মার্চ (সোমবার) দেশটিতে পবিত্র রমজান শুরু হতে পারে।

এর আগে ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, দেশটিতে ২০২৪ সালে রমজান মাস শুরু হবে ১২ মার্চ (মঙ্গলবার)। সেসময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে।

ইসলামের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজান। এ মাসে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। এক বলা হয় সিয়াম সাধনা বা রোজা।

রমজান মাস শেষ হলেই আসে শাওয়াল। এই মাসের প্রথম দিন উদযাপিত হয় ঈদুল ফিতর। দান, জাকাত, নামাজ ও আত্মীয়দের সঙ্গে খাবার খাওয়াসহ নানা রকম আনন্দ উৎসবে ঈদ পালন করেন মুসলিমরা।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস

চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘রেজিস্ট্রেশন নম্বর না দিলে রুম থেকে বের হতে দেব না’—সাংবাদ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল কবে, পরিকল্পনা জানাল মাউশি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্রের দাবিতে ৭ ঘণ্টা অবস্থান বঞ্চিতদের, কর্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬