হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও ৩০ বছরের স্মৃতি ভুলে যান এই নারী

২৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
 কিম ডেনিকোলা

 কিম ডেনিকোলা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার বাসিন্দা ৫৬ বছর বয়সী  কিম ডেনিকোলা। প্রচণ্ড মাথা ব্যথার কারণে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসা শেষে সুস্থ হলেও ভুলে যান ৩০ বছরের স্মৃতি। খবর এনডিটিভি

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে এমন একটি ঘটনা সামনে আসে। সে সময়ে ৫৬ বছর বয়সী ওই নারী মনে করেছিলেন তিনি একজন কিশোরী। ১৯৮০ সালে সে কিশোরী বয়সে ছিল। দীর্ঘ ৩০ বছরের স্মৃতি ভুলে যাওয়ার কারণে এবার তিনি বড়দিনের উৎসব ঘটা করে পালন করার প্রস্তুতি নিয়েছেন। 

বর্তমানে ওই নারীর বয়স ৬০ বছর। তার পরিবারের লোকজন জানায়, একদিন বাইবেল পড়তে পড়তে হঠাৎ মাথা ব্যথা শুরু হয়। তখন সে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা হয়। যখন সে জেগে ওঠে তখন ডেনিকোলা তার বিয়ে এবং দুই সন্তানের কথা মনে করতে পারছিলেন না।  

ওই নারী বলেন, হাসপাতালে যখন আমার জ্ঞান ফেরে তখন নার্স জিজ্ঞাসা করেন এখন কত সাল চলে। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন এখন ১৯৮০ সাল এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রোনাল্ড রিগান। 

দীর্ঘ পাঁচ বছরে ধরে তার চিকিৎসা চলে। বর্তমানে তার বয়স ৬০ বছর। চিকিৎসকরা জানিয়েছেন যদি তিনি এখন পূর্বের  স্মৃতি না ফিরে তাহলে আর কখনই তিনি তা ফিরে পাবেন না। 

পূর্বের স্মৃতি ভুলে যাওয়ার পর ওই নারী এখন নতুন এক জীবন পার করছেন। স্বামী, সন্তান এবং নাতিদের সঙ্গে তিনি এখন দিন কাটাচ্ছেন। হারানো স্মৃতি ফিরে পেতে তিনি তার জীবনের বিভিন্ন ঘটনা পড়ছেন। কিন্তু সেটি অন্য কারো জীবনের গল্প মনে হচ্ছে বলে ওই নারী জানিয়েছেন। 

ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন অনুযায়ী, অনেকের মধ্য বয়সে কিংবা শেষ বয়সে এ ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারে বলে জানানো হয়েছে।

ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘বিএনপির হরতালে উন্নয়ন ব্যাহত হয়’ বক্তব্য দেওয়া সেই কৃষক সা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিতে সেমিনার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬