ইঞ্জিনিয়ার বান্ধবীকে কুপিয়ে, জীবন্ত জ্বালিয়ে খুন ট্রান্সজেন্ডার যুবকের

২৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
ট্রান্সজেন্ডার যুবক ও তার বান্ধবী

ট্রান্সজেন্ডার যুবক ও তার বান্ধবী © সংগৃহীত

মর্মান্তিক ঘটনা। মূলত ত্রিভুজ প্রেমের বলি। ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ুর থালামবুরে এক সফটওয়ার ইঞ্জিনিয়ারকে চেন দিয়ে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার) এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মৃত তরুণীর নাম আর নন্দিনী। তার বয়স ২৫ বছর।

গতকাল শনিবার রাতে ওই তরুণীল শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে কাটা হয়েছিল বলে অভিযোগ। পরে সেখানকার বাসিন্দারা তার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছে। ঘাড়ে, হাতে, পায়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে তার।

পুলিশ খবর পেয়ে তার দেহটি উদ্ধার করে। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানেই মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে জানা গেছে, ওই তরুণী মাদুরাইয়ের বাসিন্দা। পুলিশ জেনেছে এই ঘটনার পেছনে কোনও রূপান্তরকামী থাকতে পারে। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নন্দিনীর সঙ্গে পন্ডি মহেশ্বরী বলে একজন পড়াশোনা করতো। তার বয়স এখন ২৬ বছর। এদিকে পরে মহেশ্বরী আবার নাম বদলে হয়ে যান ভেত্রিমারান। গত ৮ মাস ধরে তিনি একটি সফটওয়ার কোম্পানিতে চাকরি করেন। নন্দিনী এরপর ওই ভেত্রিমারানের প্রেমে পড়েন। কিন্তু এই প্রেম বেশিদিন টেকেনি। সম্প্রতি নন্দিনী অন্য একজনের সঙ্গে কথা বলতেন। ধারণা করা হচ্ছে সেই প্রতিহিংসা থেকেই নন্দিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল পুরানো বন্ধু। 

ধারণা করা হচ্ছে, ওই ভেত্রিমারান রূপান্তরকামী হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নন্দিনীর সঙ্গে অন্য কারো মেলামেশা তিনি মানতে পারেননি। কিন্তু একেবারে চেন দিয়ে বেঁধে, ব্লেড দিয়ে কেটে, পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

গতকাল রাতে খুনের উদ্দেশ্য নিয়েই নন্দিনীর বাড়িতে গিয়েছিলেন ওই ব্যক্তি। প্রথমে ব্লেড নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন তিনি এইভাবে খুন করল সেটা দেখা হচ্ছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

কেইনের রেকর্ডময় দিনে গ্রুপসেরা হয়ে নকআউটে ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অফিসের 
  • ২৮ জুন ২০২৬
হাড্ডাহাড্ডি লড়াইয়েও গোলশূন্য সমতায় প্রথমার্ধ
  • ২৮ জুন ২০২৬
মেসিকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে বড় রদবদল
  • ২৮ জুন ২০২৬
এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬