বাংলাদেশি তরুণের বানানো ‘ডানকি’ সিনেমার পোস্টার শেয়ার করলেন শাহরুখ

২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© সংগৃহীত

ঢাকার মিরপুর ১২-তে জন্ম ও বেড়ে ওঠা মাহাদির। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মিরপুর ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে পড়াশোনা করছেন ১৮ বছর বয়সী এই তরুণ। বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতি ভালোবাসা থেকেই তার নতুন সিনেমা ‘ডানকি’র পোস্টার বানিয়েছিলেন তিনি। 

সেই পোস্টারটি যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন প্রশানা নামের এক ব্যক্তি। এরপর তা কিং খানের নজরে পড়লে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে শেয়ার করেন শাহরুখ খান। শেয়ার করে বলিউড বাদশাহ লিখেছেন, ‘আশা করি সবার পছন্দ হবে। নতুন বছরের শুরুটা সুন্দর হোক।’ সঙ্গে জুড়ে দেন হ্যাশট্যাগ ‘ডানকি’।

মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় বাংলাদেশি তরুণের বানানো সেই পোস্টার। বিষয়টি নজরে আসে পোস্টারের কারিগর মাহাদীর। রীতিমতো বাঁধভাঙা উচ্ছ্বাস ছুঁয়ে গেছে মাহাদীর মনে।

গণমাধ্যমকে এই তরুণ বলেন, ‘‌এটা দেখিার পর থেকে আমার ভীষণ খুশি লাগছে। যিনি পোস্টারটি এক্সে শেয়ার করেছেন তাকেও আমি চিনি না, কিন্তু তার করা পোস্ট থেকেই শাহরুখ খান সেটা শেয়ার করেছে। এটাই অনেক।’

জানা যায়, মাহাদী রহমান ডিজাইনিং, সিনেমাটোগ্রাফি, মেকিং নিয়ে কাজ করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সিনেমাটোগ্রাফার এবং এডিটর হিসেবেও কাজ করেছেন আঠারো বছর বয়সী এ তরুণ।

এদিকে, বৃহস্পতিবার থেকেই বিশ্বব্যপী প্রদর্শিত হচ্ছে শাহরুখের ‘ডানকি’। বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি। সিনেমাটি ভারতের পাশাপাশি বাংলাদেশি দর্শকদের কাছেও বেশ কৌতূহল সৃষ্টি করেছে। 

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬