দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহর

১৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। বাইডেনের নিজ এলাকা ডেলাওয়্যারে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, সংঘর্ষ ঘটার একটু আগে প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন মোটর শোভাযাত্রা থেকে নেমে তাদের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে চলে যান। তাঁর দুজনেই নিরাপদ রয়েছেন। 

প্রত্যক্ষদর্শী জানান, প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি তাদের নির্বাচনী প্রচারণা শেষে হেডকোর্য়ার্টার থেকে বের হওয়ার পরপরই তাদের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। 

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছে। গড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিরাপত্তা কর্মকর্তারা তা নিয়ে যান।

এবার মার্তিনেজের গোল
  • ২৮ জুন ২০২৬
লো সেলসোর গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ২৮ জুন ২০২৬
তরুণকে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্র…
  • ২৮ জুন ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড পরিমাণ টাকা
  • ২৮ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৮ জুন ২০২৬
আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৮ জুন ২০২৬