গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী

০৩ নভেম্বর ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের ঘরবাড়ি

বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের ঘরবাড়ি © সংগৃহীত

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যেই গাজা শহরের চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। যে কোনো মুহূর্তেই গাজায় চূড়ান্ত অভিযান চালাবে দখলদার ইহুদি সেনারা। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ তথ্য জানিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, হামাসের কেন্দ্র গাজা সিটি ঘিরে ফেলার কাজ পুরোপুরি শেষ করেছি আমরা। খবর আল জাজিরা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি। আমরা বেশ ভালো সাফল্য পেয়েছি এবং গাজার উপকণ্ঠ পার করে ভেতরে প্রবেশ করেছি। আমরা এগিয়ে যাচ্ছি। ’

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, শুক্রবার ভোর থেকেই গাজায় মারাত্মক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা গাজা শহরকে ঘিরে রেখেছে এবং হামাসকে কোণঠাসা করে দিচ্ছে।  

ইসরায়েলের একজন মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধবিরতির কোনো খবর আপাতত তাদের সিদ্ধান্তের তালিকায় নেই।

গাজার এক বাসিন্দা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, গাজা সিটিকে কেন্দ্র করে বিরামহীন বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যে কোনো সময় তাদের স্থল সেনারা গাজায় ঢুকে পড়বে। যদিও হামাসের তুমুল প্রতিরোধে ইসরায়েলিরা এখনও গাজা সিটির ভেতর ঢুকতে পারেনি।

এদিকে যুদ্ধের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যাচ্ছে, হামাসযোদ্ধারা তাদের গোপন সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের ওপর মর্টার হামলা চালিয়ে আবার দ্রুত সুড়ঙ্গে ঢুকে পড়ছেন।  

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৯ হাজার ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। স্থল আক্রমণের শুরু থেকে ১৯ সেনাও নিহত হয়েছে ইসরায়েলের।

অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা ত…
  • ২৮ জুন ২০২৬
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
  • ২৮ জুন ২০২৬
প্রক্টরের কাছে পাল্টা ‘নিরাপত্তাহীনতার’ অভিযোগ ঢাবির সেই হল…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬
গাজীপুরে নির্মাণের তিন মাসেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক
  • ২৮ জুন ২০২৬
যোগ্য প্রার্থী পাওয়া গেল না, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে …
  • ২৮ জুন ২০২৬