ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে বাড়ল তেলের দাম

০৯ অক্টোবর ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
অপরিশোধিত তেল

অপরিশোধিত তেল © ফাইল ছবি

ইসরায়েল-ফিলিস্তিনের রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম বেড়েছে চার শতাংশের বেশি।

সিএনবিসি টিভি ১৮-এর খবর অনুসারে, সোমবার (৯ অক্টোবর) লেনদেনের শুরুতে এশীয় বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ। 

অথচ তিনদিন আগে (৬ অক্টোবর) এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিল বলে জানিয়েছে রয়টার্স। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে এই তেলের দাম উঠেছিল ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৬৯ ডলার, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন: গাজা-ইসরায়েল সংঘাতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল 

তবে, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছে, তাতে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত শনিবার থেকে এ পর্যন্ত হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আর গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪১৩ ফিলিস্তিনি।

রয়টার্স বলছে, এই মুহূর্তে ঝুঁকি হলো, ইসরায়েল এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে, হামাসের কার্যক্রমে ইরানের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং তার ফলে, ইসলামী দেশটির বিরুদ্ধে গোপন অভিযান চালাতে পারে ইসরায়েলিরা।

 

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950