মিসরে ইসরায়েলি পর্যটক বাসে হামলায় নিহত ২

০৮ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পর্যটকবাহী বাস

পর্যটকবাহী বাস © সংগৃহীত

মিসরে ইসরায়েলি পর্যটক বোঝাই একটি বাসে বন্দুকধারীর গুলিতে অন্তত দুই ইসরায়েলি নিহত হয়েছেন।

রোববার স্থানীয় হেব্রু ও আরবি ভাষার একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমের খবরের তথ্য অনুযায়ী মিসরের বন্দরনগরী আলেকজান্দ্রিয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। একজন বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলিদের বাসে হামলার এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

রুশ সংবাদমাধ্যম আরটির আরবি সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের পুলিশের হাতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। স্থানীয় অপর সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ বলছে, মিসরে হামলায় এক ইসরায়েলি নিহত ও আরেকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরটি বলছে, আলেকজান্দ্রিয়ার আমাউদ আল-সাওয়ারী এলাকায় ইসরায়েলি পর্যটক দলকে লক্ষ্য করে একজন পুলিশ সদস্য তার অস্ত্র থেকে গুলি ছুড়েছেন বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।

রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬