নজিরবিহীন পদক্ষেপে পদ হারালেন যুক্তরাষ্ট্রের স্পিকার ম্যাকার্থি

০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
স্পিকার কেভিন ম্যাকার্থি

স্পিকার কেভিন ম্যাকার্থি © রয়টার্স

যুক্তরাষ্ট্রে নজিরবিহীন এক পদক্ষেপে পদ হারালেন স্পিকার কেভিন ম্যাকার্থি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মঙ্গলবার (৩ অক্টোবর) আইনপ্রণেতাদের ভোটে তিনি পদ হারান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্পিকারকে ভোটের মাধ্যমে সরিয়ে হলো।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হেয়েছে, পরিষদের ২১০ জন আইনপ্রণেতা কেভিন ম্যাকার্থির পক্ষে ভোট দিয়েছেন। আর ২১৬ জন সদস্য ভোট দেন তার বিপক্ষে। এর মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির। ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির বাকি আটজন সদস্য ভোট দিয়েছেন।

আরো পড়ুন: বাংলাদেশিরা নিজেরা যা চায়, যুক্তরাষ্ট্র সেটিই চায়: ম্যাথিউ মিলার

সোমবার ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ। তিনি ম্যাকার্থিবিরোধী হিসেবে পরিচিত। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে যতটা করা উচিত, তা করছেন না স্পিকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬